দেবতাখুম ভ্রমন। বান্দরবন
কিভাবে যাবেন?
বান্দরবান শহর থেকে প্রথমে রোয়াংছড়ি আসতে হবে। চাঁদের গাড়িতে অথবা সিএনজিতে। চাঁদের গাড়িতে একই সঙ্গে ১৪-১৫ জন ভ্রমন করা যায়। তারপর রোয়াংছড়ি পুলিশ স্টেশন থেকে রেজিস্ট্রেশন করে কচ্ছপতলী বাজার এসে লিরাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয়। সেখান থেকে ঘণ্টাখানেক ট্রেকিং করে শীলবাঁধা পাড়া যাওয়া যায়। শীলবাঁধা পাড়ার কাছেই দেবতাখুম। তবে দেবতাখুমের আগে পং সু আং নামের আরেকটি খুম পার হতে হয়। বর্ষাকালে এই খুমের ট্রেকিং পথ কিছুটা দুর্গম হয়ে ওঠে। বর্ষার সময় বা অন্য কোন সময়ই গাইড ছাড়া এখানে যাওয়া নিরাপদ নয়। সাঁতার না জানা থাকলে খুমের ভিতর যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত।
বিস্তারিত জানতে উপরের ভিডিও লিংকটি দেখতে পারেন।
Nice 👍
ReplyDelete